ইরফানের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর মধ্যে ওয়াসিম আকরামের ছায়া খুঁজে পেয়েছিল ভারত। প্রত্যাশার বেলুনটিকে আরও ফুলিয়ে-ফাঁপিয়ে তিনি ইঙ্গিত দিলেন দুর্দান্ত এক অলরাউন্ডার হয়ে ওঠার। কিন্তু সেই বেলুনে বাস্তবতার সুচ আঘাত হানল দ্রুতই। প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকলেন ইরফান পাঠান।আজ ও রোববার অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডের দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি পেসার। রঞ্জি ট্রফিতে ৩ ম্যাচে ২১ উইকেট নিয়ে নির্বাচকদের দৃষ্টি কাড়া ইরফান এবার তাকিয়ে আছেন শেষ দুটি ম্যাচের দিকে, ‘আমি আবারও সুযোগ পাওয়ায় খুবই তৃপ্ত। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চাই, নিশ্চিত করতে চাই নিজের সেরাটা ঢেলে দেওয়া।’গত অক্টোবরে ২৮-এ পা দেওয়া ইরফান জানালেন, জাতীয় দলে খেলার আশা তিনি কখনোই ছাড়েননি, ‘জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটা আমার সব সময়ই ছিল। এই স্বপ্নপূরণের আনন্দের সঙ্গে আর কিছুর তুলনা হয় না। জীবনের যত প্রাচুর্য, বড় গাড়ি, বড় বাড়ি—কিছুরই তুলনা এর সঙ্গে চলে না।’ ইনজুরি আর বাজে ফর্মের সঙ্গে লড়াই করতে করতেই ছিটকে গিয়েছিলেন। জাতীয় দলে আবার ফিরে আসার পেছনে তাঁর পরিশ্রমটাই সবচেয়ে বড়। তবে ইরফান কৃতিত্ব দিলেন এমআরএফ পেস ফাউন্ডেশনের সাবেক কোচ টি এ শেখর, বড় ভাই ইউসুফ পাঠান ও তাঁর বোনকে।এদিকে ইরফানের ‘গুরু’ ওয়াসিম আকরাম তাঁকে অস্ট্রেলিয়া সফরের দলেও দেখতে চেয়েছিলেন। চোটের কারণে প্রাভিন কুমার ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় নেওয়া তরুণ পেসার অভিমন্যু মিঠুনকে। তবে আকরাম মনে করছেন, ইরফানকে নিলেই ভালো হতো। ওয়েবসাইট।