ইরাকের কোচ হতে রাজি জিকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই খবর বেরিয়েছিল, বিশ্বকাপ বাছাইপর্বের বৈতরণী উতরানোর জন্য ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার জিকোকে কোচের প্রস্তাব দিয়েছে ইরাক। খবরে এও বলা হয়েছিল, জিকো প্রস্তাবটি গুরুত্ব দিয়ে ভাবছেন। ‘সাদা পেলে’ জিকো শেষ পর্যন্ত ইরাকের কোচ হতে রাজি হয়েছেন। চুক্তি-টুক্তি হয়নি এখনো। ছোটখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরই তিনি চুক্তিতে সই করবেন বলে ব্রাজিলীয় এক ওয়েবসাইটকে জানিয়েছেন ৫৮ বছর বয়সী জিকো। ওয়েবসাইট।