ইরান-নাইজেরিয়ার বিশ্বকাপের প্রথম ড্র উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩তম ম্যাচে এসে বিশ্বকাপে প্রথম ড্র উপহার দিল ইরান-নাইজেরিয়া। ছবি: রয়টার্স
১৩তম ম্যাচে এসে বিশ্বকাপে প্রথম ড্র উপহার দিল ইরান-নাইজেরিয়া। ছবি: রয়টার্স

প্রতি ম্যাচেই গোল হচ্ছে। অবধারিতভাবে প্রতি ম্যাচ নিস্পত্তি হচ্ছে। ১৩তম ম্যাচে এসে বিশ্বকাপে প্রথম ড্র উপহার দিল ইরান-নাইজেরিয়া। কুরিতিবার অ্যারেনা ডা বাইসাদায় অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ম্যাচ ড্র করে অবশ্য ইরান একটু বেশি খুশি। 
পুরো ম্যাচে নাইজেরিয়ার দাপট ছিল লক্ষণীয়। ৬৯ শতাংশ বল দখলে ছিল নাইজেরিয়ার। আফ্রিকার ‘সুপার ইগল’ চারবার লক্ষ্যে শট নিয়েও বল জড়াতে পারেনি জালে। নাইজেরিয়া কর্নার কিক পেয়েছিল ৭টি, সেখানে ইরান ২টি। ম্যাচে খুব একটা কার্ড দেখানোর প্রয়োজন হয়নি রেফারির। একটি মাত্র হলুদ কার্ড দেখেছেন ইরানের আন্দ্রানিক তেইমুরিয়ান।
বিশ্বকাপে ইরানের একমাত্র জয় তাদের ‘রাজনৈতিক শত্রু’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অন্যদিকে নাইজেরিয়া তাদের সর্বশেষ আটটি ম্যাচে জয়হীন। এ তালিকায় যোগ হলো আরও একটি ম্যাচ।