ইরানের প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনো গ্রীষ্মকালীন অলিম্পিক শীতকালে হচ্ছে। সে জন্যই কি রিও অলিম্পিকও উপহার দিয়ে যাচ্ছে একের পর এক ‘প্রথম’! এই প্রথম অলিম্পিকে খেলল শরণার্থী দল। কসোভাও অলিম্পিকে এল প্রথম—আর এসেই সোনা জয়। কসোভোর মতো প্রথমবার সোনা জিতেছে ভিয়েতনাম কিংবা সিঙ্গাপুরও। পরশু মেয়েদের তায়কোয়ান্দোর ৫৭ কেজি শ্রেণিতে সুইডেনের নিকিতা গ্লাসনোভিচকে ৫-১ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইরানের কিমিয়া আলিজাদেহ জেনুরিন। ইরান অলিম্পিকে এর আগে ৬৪টি পদক পেলেও ইরানি মেয়েদের পদক জয়ের এটিই প্রথম ঘটনা। ১৮ বছর বয়সী জেনুরিনের কণ্ঠে তাই ইতিহাস গড়ার উচ্ছ্বাস, ‘ইরানের মেয়েদের জন্য আমি আজ অনেক খুশি, আশা করি পরের বার আমরা সোনাও জিতব।’ রয়টার্স।