ইলিয়েভস্কির যুব দল চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ অক্টোবর ঢাকায় শুরু এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল। নাম প্রত্যাহার করে নিয়েছে নেপাল। তবে আসছে সৌদি আরব, ইরাক, ওমান। স্বাগতিক বাংলাদেশের জন্য এটি বড় এক পরীক্ষা। কিন্তু বাংলাদেশের প্রস্তুতি কি সন্তোষজনক?নিকোলা ইলিয়েভস্কি সরাসরি উত্তর দিলেন না। তবে অনূর্ধ্ব-১৯ দলটা নিয়ে আশাবাদী হতে চান বাংলাদেশের কোচ। কেননা, বয়সভিত্তিক ও জাতীয় দলকে নিজেদের মধ্যে যে অনুশীলন ম্যাচ খেলাচ্ছেন, তাতে অনূর্ধ্ব-১৯ দল তাঁকে মোটামুটি খুশি করতে পেরেছে। আজ অনূর্ধ্ব-১৯ দল খেলবে অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে।তবে দেশের বাইরে দুটি অনুশীলন ম্যাচ খেলতে চেয়ে আবেদন করেছেন বাফুফের কাছে। এখনো কোনো নিশ্চয়তা পাননি।এরই মধ্যে ২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটা চূড়ান্ত করে ফেলেছেন মেসিডোনিয়ান কোচ। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি। তবে কাল জানালেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের গোলে থাকছেন লিটন, রাফি। ডিফেন্ডার—তপু, রাকিন, ইয়াসিন (সহ-অধিনায়ক), রায়হান, শাকিল, রানা, সাজন, দিনার। মাঝমাঠে কৃষ্ণ, রাসেল, শাহেদ, রুবেল, সুজন, মাসুদ, সিফাত, শহিদ। স্ট্রাইকার—অনিক, মালেক (অধিনায়ক), কানন, ওয়াহিদ, সজীব। হাতে থাকা ছয়জন তরুণ খেলোয়াড়কে আগামী সাফ ফুটবল দলে সুযোগ দেওয়ার কথা ভাবছেন কোচ। ইলিয়েভস্কির চোখে জাতীয় দলে পুরোনোদের দু-চারজন বাদে অন্যদের জায়গা নড়বড়ে।