ইশান্তের সেই ওভার ও ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু এক ওভারে দিয়েছেন ৩০ রান। ইশান্ত শর্মা নিজেও বোধ হয় সেটা বিশ্বাস করতে পারছিলেন না ষ ওয়েবসাইট
পরশু এক ওভারে দিয়েছেন ৩০ রান। ইশান্ত শর্মা নিজেও বোধ হয় সেটা বিশ্বাস করতে পারছিলেন না ষ ওয়েবসাইট

ছয় নম্বরে নেমে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান। মোহালিতে ভারতের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি, মোহালিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড, ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে ৫ হাজার রানের মাইলফলক পেরোনো—পরশু ১৩৯ রানের ইনিংসটিতে মহেন্দ্র সিং ধোনির প্রাপ্তি কমতি ছিল না। কিন্তু তাঁর সব অর্জনই মাটি করে দিয়েছে ইশান্ত শর্মার একটা ওভার।
শেষ ৩ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৪ রান। ৪৮তম ওভারে ৩০ রান দিয়ে নিজেদের হাতের মুঠোয় থাকা ম্যাচটা অস্ট্রেলিয়ানদের হাতে তুলে দিয়েছেন ইশান্ত। ফেসবুক-টুইটারসহ সব গণমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দল ঘোষণার আগে ইশান্তকে বাদ দেওয়ার আাালাচনাও হচ্ছে। কিন্তু অধিনায়ক ধোনি দাঁড়িয়ে গেলেন ইশান্তের পাশেই। যদিও পরশুর ৪ উইকেটে হারের দায়টা বোলারদের কাঁধেই চাপিয়েছেন ভারত অধিনায়ক। এমনও বলেছেন, বোলারদের তো আর চামচ দিয়ে খাইয়ে দেওয়া যায় না, ‘শেষের কয়েকটা ওভার ছিল খুবই হতাশার। উদ্বেগের কারণটাও এখানেই। এ জন্যই দলের ফল খারাপ হচ্ছে। কিছুটা শিশির অবশ্য ছিল, তবে আগের ম্যাচের মতো নয়। খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে এবং আপনার শক্তিমত্তাটা প্রদর্শন করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে চামচে খাওয়া বোলারদের আপনার দরকার নেই।’
তবে আইসিসির নতুন নিয়মের কথা বলে বোলারদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। নতুন নিয়মে ব্যাটিং পাওয়ার প্লের সময় মাত্র চারজন ফিল্ডারকে বৃত্তের বাইরে রেখে বোলিং করতে হয়। আগে সংখ্যাটা ছিল পাঁচ। ‘যদিও তাদের কিছু অভিজ্ঞতা আছে, তবে আপনি যদি পঞ্চম ফিল্ডারকে বৃত্তের ভেতরে রাখার পরিবর্তিত নিয়মের কথা বিবেচনা করেন, এই প্রজন্মের অধিকাংশ বোলার বা সব
বোলারই খুব নতুন। কারণ এ অবস্থায় সত্যিকার অর্থেই অভিজ্ঞতা কাজে আসে না’—বলেছেন ধোনি।
ইশান্তের মুণ্ডুপাত চলছে, তাঁকে দল থেকে ছেঁটে ফেলার দাবি উঠে গেছে। কিন্তু ভারত অধিনায়ক ইশান্তের পাশেই দাঁড়িয়েছেন, ‘আপনাকে দেখতে হবে বিকল্প আছে কি না। বিনয় (কুমার) আগের ওভারটাতেই (৪৬তম) কিছু রান দিয়েছিল। কাজেই আমি চেয়েছিলাম ইশান্তকে দিয়ে চেষ্টা করতে। কে জানত যে ও ৩০ রান দেবে? কিন্তু এটাই ঘটেছে। আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টাই করবেন। কখনো সব ঠিকঠাক হয়, কখনো হয় না। কেউই খারাপ বল করতে চায় না। কিন্তু এটা যদি হয়েই যায়, তো ওই বোলারটিই স্টেডিয়াম অথবা দলের অন্য যে কারোর চেয়ে বেশি হতাশ হয়।’
যাঁর কারণে ইশান্তের ওপর দিয়ে এত সমালোচনার ঝড় যাচ্ছে, সেই জেমস ফকনারও আছেন পাশে। ইশান্তকে পিটিয়ে ৩০ রান (৪৬৬২৬৬) নিলেও ভারতীয় পেসারের জন্য সহানুভূতিশীল অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার। ফকনার বলেছেন, ‘ইশান্ত উদ্বিগ্ন হইয়ো না, এমনটা সবার ক্ষেত্রেই ঘটে।’ ওয়েবসাইট।