ইসরায়েলি বোমায় প্রাণ গেল ফুটবলারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের বোমার আঘাতে নিহত দুই ফিলিস্তিন সাংবাদিক
ইসরায়েলের বোমার আঘাতে নিহত দুই ফিলিস্তিন সাংবাদিক

নিষ্পাপ শিশুদেরই মুক্তি মেলেনি। ইসরায়েলি ঘাতক বোমা স্কুলের শিক্ষার্থীদের পর এবার কেড়ে নিল দুই সাংবাদিক ও একজন ফুটবলারের জীবন। আহেদ জাকুত নামের সাবেক এই মিডফিল্ডার ফিলিস্তিন জাতীয় দলের হয়েও খেলেছেন। ফিলিস্তিনের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরাও ভাবা হয় তাঁকে।
গাজার ক্রীড়া সাংবাদিক খালেক জাহের বলেছেন, ‘ফিলিস্তিন তার অন্যতম সেরা এক খেলোয়াড়কে হারাল। তিনি সম্ভবত ছিলেন আমাদের ইতিহাসের সেরা মিডফিল্ডার।’
বুধবার রাতে জাকুতের বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী বোমা বর্ষণ করে। ঘুমন্ত অবস্থায়ই মারা যান জাকুত। কে জানত, এই ঘুমই তাঁর চিরদিনের ঘুম। ৪৯ বছর বয়সী এই সাবেক ফুটবলারের সঙ্গে হামাস তো দূরের কথা, কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতাই ছিল না। কখনো তিনি নিজের কোনো রাজনৈতিক মতাদর্শের কথা বলেনওনি।
ফিলিস্তিনের জুনিয়র জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করা জাকুত ১৯৯৪ সালে ফ্রান্সের একটি দলের বিপক্ষে খেলেছিলেন। যে দলে ছিলেন মিশেল প্লাতিনির মতো তারকা। খেলা ছাড়ার পর কোচিং ও খেলার একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। রয়টার্স।