ইস্পাহানির শিরোপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাক্স ওপেন ব্রিজ প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে ইস্পাহানি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চ্যাম্পিয়ন ইস্পাহানি ফাইনালে ৫৭-৪৫ ম্যাচ পয়েন্টে হারিয়েছে টিম লিবার্টিকে। চ্যাম্পিয়ন দলে খেলেছেন সাজিদ ইস্পাহানি, জিয়াউল হক, নাঈমুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, মশিউর রহমান ও রাজীব। দ্বৈতে চ্যাম্পিয়ন জিয়াউল হক ও সোহাগ জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।