ইয়ংমেন্স চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান ক্লাবের দুর্দিন চলছে সবখানেই। ঢাকা মোহামেডান এবারের প্রিমিয়ার লিগে অনেক কষ্টে অবনমন এড়িয়েছে। কিন্তু চট্টগ্রাম মোহামেডান চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমন এড়াতে পারল না। কাল চ্যাম্পিয়নশিপ লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল। লিগ চ্যাম্পিয়ন হয়েই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে তারা। আর তিন মৌসুম পর চ্যাম্পিয়নশিপ লিগে ফিরে আবারও অবনমিত চট্টগ্রাম মোহামেডান, ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ডালিমের গোলে এগিয়ে যায় ইয়ংমেন্স। ৬৯ মিনিটে চট্টগ্রাম মোহামেডানকে সমতায় ফেরায় ফরহাদের পেনাল্টি গোল। ৭৯ মিনিটে রহমত মিয়ার পেনাল্টি গোলে জয় নিশ্চিত হয় ইয়ংমেন্সের।
১৪ ম্যাচে ৭ জয়, ৬ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ংমেন্স, আর সমান ম্যাচে ৬ জয় ও ৮ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে লিগ শেষ করেছে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব।