ইয়র্কশায়ারের জয়ে শুরু চ্যাম্পিয়নস লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উমর গুলের বাউন্সারের মুখে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ব্যক্তিগত ২২ রানে। আবার যখন ফিরলেন ব্যাট হাতে, দল তখন জয়-হারের দোলাচলে। ১০ বলে প্রয়োজন ছিল ১৮ রান। উইকেটে গিয়েই দিলশান মুনাবীরাকে টানা তিন বলে চার-ছয়-চার মেরে সব দোলাচল উড়িয়ে দিলেন ডেভিড মিলার। ইয়র্কশায়ারের জয়ে কাল দক্ষিণ আফ্রিকায় শুরু হলো চ্যাম্পিয়নস লিগ ২০১২। শ্রীলঙ্কান চ্যাম্পিয়নস উভা নেক্সটকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশ টি-টোয়েন্টি কাপের রানার্সআপ দল।দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মিলার ২৯ বলে অপরাজিত ৩৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেললেও ম্যাচসেরা আদিল রশিদ। লেগ স্পিনে ২৩ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি খেলেছেন ৩০ বলে অপরাজিত ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ১৫১ রান তাড়ায় ইয়র্কশায়ারকে ভালো শুরু এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ফিল জ্যাকস (২১ বলে ৩২)। মুনাবীরার স্পিনে (৩/৩২) তবু ঘুরে দাঁড়িয়েছিল উভা। কিন্তু মিলার ও রশিদের ব্যাটে ৩ বল আগেই জয় পেয়ে যায় ইয়র্কশায়ার।দিনের অন্য ম্যাচে শিয়ালকোট স্ট্যালিয়নসকে ৬ উইকেটে হারিয়েছে অকল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩০ রান তোলে শিয়ালকোট। ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অকল্যান্ড। ওয়েবসাইট।