ইয়াংয়ের ছুরির নিচে আবুল হাসানও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে জিপি-বিসিবি একাডেমির পেস বোলার আবুল হাসানের। অস্ট্রেলিয়ার মেলবোর্নে গতকাল এই অস্ত্রোপচার করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং, মাশরাফি বিন মুর্তজার সৌজন্যে যে নামটা সুপরিচিত বাংলাদেশের ক্রিকেটে।বিসিবির খরচে আবুল হাসান অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়া গেছেন ২২ জুন। অস্ত্রোপচার শেষে ইয়াং জানিয়েছেন, খেলায় ফিরতে আবুল হাসানের অন্তত চার মাস সময় লাগবে। তবে নেটে ফিরতে পারবেন দুই মাস পরই।