ইয়ের পাশে ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানায়কের শেষ আর সম্ভাব্য এক মহানায়িকার শুরুকে মিলিয়ে দিয়েছে লন্ডন অলিম্পিক। যে পুলে সর্বকালের সেরা অলিম্পিয়ান হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছেন মাইকেল ফেল্প্স, সেই পুলেই জন্ম হয়েছে ইয়ে শিউয়েন নামের এক বিস্ময়ের। এই বিস্ময়ের হাত ধরে এসেছে সংশয়-সন্দেহও। অনেকেই বলাবলি করছেন, ডোপ নেওয়া ছাড়া এমন কীর্তি অবিশ্বাস্য। তবে বড় এক ছাতার আশ্রয় পেলেন শিউয়েন। তাঁর পাশে দাঁড়িয়েছেন স্বয়ং ফেল্প্স!মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন শিউয়েন। শেষ ল্যাপে সাঁতারেছেন ছেলেদের সোনাজয়ী রায়ান লোকটির চেয়েও দ্রুতগতিতে! ১৬ বছর বয়সী চীনা সাঁতারু পরে জিতেছেন ২০০ মিটারের সোনাও। কিন্তু ব্রিটিশ মিডিয়ায় জোর গুঞ্জন, ডোপের প্রভাব ছাড়া এই বয়সে এমন কিছু অবিশ্বাস্য। মার্কিন কোচ জন লিওনার্ডের মতে স্বাভাবিক পথে এমন কীর্তি ‘অসম্ভব।’তবে সংশয়বাদীদের একহাত নিলেন ফেল্প্স, ‘এটা খুবই দুঃখজনক যে, এমন অসাধারণ একটা সাঁতারের পর লোকে সংশয়ের কথাটাই শুরুতে বলছে। অনেকে কিছু না ভেবেই মনগড়া কথা বলে। ইয়ে প্রমাণ করেছে কঠোর পরিশ্রমে সব সম্ভব। ওকে সাঁতরাতে দেখাটা ছিল অসাধারণ অভিজ্ঞতা।’ ১৫০০ মিটারের বিশ্ব রেকর্ড গড়া সুন ইয়াংও পাশে দাঁড়িয়েছেন স্বদেশির, ‘কঠোর অনুশীলন আর পরিশ্রমের ফসল এই ফলাফল। অন্য দেশের সাঁতারুদের তুলনায় মোটেও দুর্বল নয় চীনারা।’ এএফপি।