ইয়োভানভস্কির জায়গায় ইলিয়েভস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ফুটবল দলের কোচের তালিকায় নতুন সংযোজন হলো আরেক মেসিডোনিয়ান। বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিতে কাল শুক্রবার ঢাকা আসছেন নিকোলা ইলিয়েভস্কি। কাউকে কিছু না বলে ২ জুন ঢাকা ছেড়েছিলেন জাতীয় দলের সাবেক কোচ রবার্ট রুবচিচ। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচ খেলতে পাকিস্তান যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই ক্রোট। তাঁর উত্তরসূরি হিসেবে কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন করল মেসিডোনিয়ান কোচ জর্জি ইয়োভানভস্কিকে। কিন্তু তাঁরও বাংলাদেশে আসা হলো না ওই পাকিস্তান ইস্যুতে। ওই মেসিডোনিয়ানকে সরিয়েই আরেক মেসিডোনিয়ান ৫৬ বছর বয়সী ইলিয়েভস্কিকে ঠিক করে ফেলল বাফুফে। নতুন এই কোচ পাকিস্তানে যাবেন কি না, কে বলতে পারে? অবশ্য বাফুফে শর্ত দিয়ে থাকলে অন্য কথা। এই কোচের ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাইলেন না দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায়, ‘এটা সত্যি, মেসিডোনিয়ান কোচ ইলিয়েভস্কি আসছেন। আমরা আগে তাঁকে নিয়ে আসি। এরপরই বিস্তারিত জানাব।’