ঈদ আনন্দে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিংনা কুমড়ী বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা হচ্ছে রোববার। এক শর মতো নৌকা আর দেড় হাজারের মতো মাল্লা থাকবেন এই প্রতিযোগিতায়। বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সহযোগিতায় এটির আয়োজক সিংনা সমাজকল্যাণ যুব সংঘ। যৌথভাবে পৃষ্ঠপোষণা করছে ওয়ালটন ও মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিযোগিতা হবে পাঁচটি বিভাগে। এর মধ্যে পুরুষ চারটি ও মহিলাদের একটি।