ঈদের দিনে সাকিব-তামিম মুখোমুখি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান ও তামিম ইকবাল ফাইল ছিব
সাকিব আল হাসান ও তামিম ইকবাল ফাইল ছিব

বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ হবে। আর সেই ঈদের দিনেই, অর্থাত্ আগামীকাল শুক্রবার মুখোমুখি হচ্ছেন দুই বন্ধু। বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব খেলছেন বারবাডোজের হয়ে। অন্যদিকে তামিম খেলছেন সেন্ট লুসিয়ার হয়ে। কাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হচ্ছে বারবাডোজ ও সেন্ট লুসিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ‘সনি সিক্স’।
ছয় দলের এই লিগে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচে অংশ নিয়েছে প্রতিটি দল। তিন ম্যাচের প্রতিটিতে জিতেছে বারবাডোজ। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবরাই। সেন্ট লুসিয়ার অবস্থা অবশ্য বেশ হতাশার। তিন ম্যাচে জয় কেবল একটিতে। ২ পয়েন্ট নিয়ে তামিমদের শেষ থেকে দ্বিতীয়।
লিগের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল বারবাডোজ ও সেন্ট লুসিয়া। ওই ম্যাচে বারবাডোজ জেতে ১৭ রানে। সাকিব সেদিন নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র পাঁচ রান করে আউট হন, উইকেটের দেখাও পাননি। তুলনামূলক সফল ছিলেন তামিম। ১৪ বলে ২২ রান করেন তিনি।

এবার দেখা যাক কী হয়!