ঈদের সময় সৌদি আরব থেকে যে উপহার পেয়ে আপ্লুত পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
১ / ১০
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রশিদ খান
ইনস্টাগ্রাম
২ / ১০
‘মালিকদের’ পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব মালিক
ইনস্টাগ্রাম
৩ / ১০
শ্রীলঙ্কা সফরে আছেন। বাবর আজমদের ঈদ কেটেছে সেখানেই
ইনস্টাগ্রাম
৪ / ১০
ঈদ ও হজের শুভেচ্ছা জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, সঙ্গে হারিস রউফ
ইনস্টাগ্রাম
৫ / ১০
২০১০ সালের ১২ জুলাই বিশ্বকাপ জিতেছিল স্পেন। এ ছবিটা পোস্ট করে ইকার ক্যাসিয়াস লিখেছেন, ‘একদিন এমন স্বপ্নই দেখেছিলাম।’
ইনস্টাগ্রাম
৬ / ১০
দারুণ এক ‘উইকেন্ড’ কেটেছে, জানিয়েছেন রবার্ট লেভানডফস্কি
ইনস্টাগ্রাম
৭ / ১০
স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দিতে ইংল্যান্ডে আছেন রবি শাস্ত্রী। সেখানেই সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা তাঁর
ইনস্টাগ্রাম
৮ / ১০
বিখ্যাত ব্রিটিশ গায়ক মার্ক নফলারের সঙ্গে দেখা হয়েছে শচীন টেন্ডুলকারের। তিনি যে নফলারের ভক্ত, বিভিন্ন গানের উদ্ধৃতি দিয়ে ক্যাপশন লিখে বুঝিয়েছেন সেটিও!
ইনস্টাগ্রাম
৯ / ১০
দক্ষিণ কোরিয়ায় খেলতে গেছে টটেনহাম হটস্পার। নিজ দলকে নিজ শহরে এভাবে স্বাগত জানিয়েছেন সন হিউং-মিন
১০ / ১০
এ জার্সিটা সৌদি আরবের মেয়েদের জাতীয় ফুটবল দলের। গত ফেব্রুয়ারিতে নিজেদের ইতিহাসের প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল দলটি। সে উপলক্ষ্যে তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। এবার পেলেকে তাদের স্বাক্ষরসহ জার্সি পাঠিয়েছে দলটি। আপ্লুত পেলে লিখেছেন, ‘কখনোই ভাবিনি এতোটা ভালোবাসা ফিরে পাব। ঠিক এই ঈদ-উল-আজহার ছুটির সময়ে, এই উপহার পেয়ে বিস্মিত আমি। সেটিও আবার ওই ঐতিহাসিক ম্যাচের। অনেক ধন্যবাদ, মেয়েরা! সব সময়ই ব্রাজিল থেকে তোমাদের সমর্থন করে যাব আমি!’
ইনস্টাগ্রাম