প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধরুন, একজন শিশু জন্মের সময় ঈশ্বর তাকে সস্নেহে স্পর্শ করলেন এবং মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন ‘একদিন তুমি খেলোয়াড় হবে।’ সেই শিশু বড় হয়ে প্রতিভাবান খেলোয়াড় হবে, তাতে বিস্ময়ের কী! নেইমার যেমন জন্মের সময়ই পেয়েছিলেন ঈশ্বরের ছোঁয়া। তাঁর ক্লাব ও জাতীয় দল সতীর্থ দানি আলভেজ অন্তত সেটাই মনে করেন। নেইমার দিনকে দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। বার্সেলোনার ৩০ বছর বয়সী ডিফেন্ডার আলভেজের বিশ্বাস, নেইমার আরও বড় হবে, ‘আমি মনে করি, জন্মের সময় যে কজন খেলোয়াড় ঈশ্বরের ছোঁয়া পেয়েছেন, নেইমার তাদের অন্যতম। তিনিই তাঁকে বলেছিলেন, “তোকে খেলোয়াড় হতে হবে।’” ওয়েবসাইট।