ঈসা-মুসা দুই দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কির দলবদলের প্রথম দিনে ঘর গোছালো গতবারের যুগ্ম চ্যাম্পিয়ন আবাহনী। ঊষা এদিন চারজন নতুন খেলোয়াড় নিয়েছে। মেরিনার ইয়াংস, সোনালী ব্যাংক, ওয়ারীও কয়েকজন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে প্রথম দিনে। আজ দলবদলে অংশ নেবে মোহামেডান।মোহামেডানের তুলনায় এবার কম বাজেটের দল আবাহনী-ঊষা। আবাহনী টাকা পেয়েছে মাত্রই কদিন আগে। তত দিনে মোহামেডান শক্তিশালী দল গড়ে ফেলেছে। তবে এবার দুই ভাই ঈসা-মুসার ব্যাপারে আগ্রহ দেখায়নি মোহামেডান। একই দলে খেলতেই বেশি পছন্দ করা দুই ভাইয়ের ঠিকানা এবার ভিন্ন। মুসা আবাহনীতে, ঈসা ঊষায়। রাজন, জাহিদ, হাসান, ইকবাল প্রিন্স, এহসান রানা, পুষ্কর, নিলয়দের নিয়ে এবারের আবাহনী। ঊষা মূলত বিকেএসপি-নির্ভর দল। বিকেএসপির ১০ জনকে নিচ্ছে দলটি। আবাহনীর কোচ মাহবুব হারুন স্বীকার করে নিলেন, ‘গতবার বিকেএসপির ১২ জন নিয়েছিলাম আমরা, এবার ওটা থেকে বেরিয়ে আসা আমাদের একটা অগ্রগতি। তবে এটা ঠিক, মোহামেডানের তুলনায় বলার মতো দল হয়নি আবাহনী।’গ্রিন ডেল্টার সঙ্গে চুক্তি: ১৯৮৫ সাল থেকে ঘরোয়া হকি লিগ পৃষ্ঠপোষণা করছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স। প্রতিষ্ঠানটি শনিবার আরও তিন বছরের জন্য ৪০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হচ্ছে হকি ফেডারেশনের সঙ্গে।