উ. আয়ারল্যান্ডের রাশিয়া-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ ছিল পর্তুগালকে টপকে যাওয়ার। ম্যাচও হাতে ছিল দুটি। কিন্তু সুযোগটা নিতে পারল না ফ্যাবিও ক্যাপেলোর রাশিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে পরশু রাশিয়া ১-০ গোলে হেরে বসেছে পুঁচকে উত্তর আয়ারল্যান্ডের কাছে!আগের ৯ ম্যাচে জয়ের দেখা মেলেনি। নতুন কোচ মাইকেল ও’নিল ছিলেন প্রচণ্ড চাপে। কিন্তু তিনি কি ভাবতে পেরেছিলেন রাশিয়া-বধের মাধ্যমে ঘুচবে জয়খরা? তাও আবার এমন একজনের কল্যাণে যাঁর কিনা ম্যাচটা খেলারই কথা ছিল না! কাইল ল্যাফারতির চোটে দলে সুযোগ পেয়েছিলেন মার্টিন প্যাটারসন। ৪৩ মিনিটে সেই প্যাটারসনের দারুণ এক হেডেই কপাল পুড়েছে রাশিয়ার। সবচেয়ে অবাক ব্যাপার, পুরো ম্যাচে গোলে একটাও শট নিতে পারেনি রাশিয়া! এমন পরাজয়ের পর কোনো অজুহাত দাঁড় করানো চলে না। সেটা করেনওনি রাশিয়ার কোচ ক্যাপেলো, ‘আমি উত্তর আয়ারল্যান্ডকে এমন দ্রুত, এমন ভালো খেলতে কখনো দেখিনি। আমাদের চেয়ে তারা ভালো খেলেছে। আমাদের পারফরম্যান্স ছিল খুব, খুব খারাপ।’ইউরোপের গ্রুপ ‘এফ’-এ ৭ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে রাশিয়া আছে ২ পয়েন্ট পেছনে। ওয়েবসাইট।