উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ম্যাচে ২৯ উইকেট। হরভজন সিংয়ের এক যুগ আগের স্মৃতিই যেন ফিরিয়ে আনলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিন ম্যাচে হরভজন নিয়েছিলেন ৩২ উইকেট। অশ্বিনের ২৯ উইকেট চার ম্যাচের সিরিজে ভারতীয় রেকর্ড। এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। সিরিজে কোনো ভারতীয় বোলারের বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি ভগবত চন্দ্রশেখরের। ১৯৭২-৭৩ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার।