প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ রানেই নেই ৯ উইকেট! টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জা চোখ রাঙাছিল অস্ট্রেলিয়াকে। শেষ জুটির দৃঢ়তায় সেই লজ্জা এড়াতে পারলেও কাল কেপটাউনে রেকর্ড একটা হয়েই গেছে। সবচেয়ে কম রানে নবম উইকেট পড়ার রেকর্ড। অবশ্য আগের রেকর্ডটাও ছিল অস্ট্রেলিয়ার। সেই ১৮৯৬ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের চতুর্থ ইনিংসে ২৫ রানেই ৯ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সেবারও শেষ জুটির কারণেই ৪৪ করতে পেরেছিল অস্ট্রেলিয়া। ইতিহাসের সর্বনিম্ন টেস্ট ইনিংসটি খেলার পথে ২৬ রানেই শেষ দুটি উইকেট পড়েছিল নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে ম্যাচটি হয়েছিল ১৯৫৫ সালে। এ ছাড়া ১৯২৪ সালে এজবাস্টনে ও ১৮৯৬ সালে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানে ৯ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এজবাস্টনে শেষ ২টি এবং পোর্ট এলিজাবেথে শেষ ৩টি উইকেট পড়েছিল ওই ৩০ রানেই।