উইকেটকিপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্যজনকভাবে ৯৯৯টি আন্তর্জাতিক ডিসমিসাল নিয়েই ক্যারিয়ার শেষ করতে হলো মার্ক বাউচারকে। অবশ্য দক্ষিণ আফ্রিকান উইকেটকিপারের সঙ্গে ৯৯-এর জানাশোনা আগে থেকেই। ১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০০০ সালের ১৮ আগস্ট পর্যন্ত টানা ৯৯টি আন্তর্জাতিক ম্যাচ (৩০ টেস্ট ও ৬৯ ওয়ানডে) খেলার পরই থামতে হয়েছিল তাকে। টানা ম্যাচ খেলার সেঞ্চুরি না হলেও উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি খেলার রেকর্ডটি এই বাউচারেরই। ১৪৭টি টেস্ট, ২৯৪টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টিসহ মোট ৪৬৬টি আন্তর্জাতিক ম্যাচে উইকেটকিপিং করেছেন। ক্যারিয়ারে শুধু একটি ম্যাচেই উইকেটকিপার হিসেবে খেলেননি বাউচার (২০১০ সালের পোর্ট অব স্পেন টেস্ট)। উইকেটকিপার হিসেবে বাউচারের পর সবচেয়ে বেশি খেলেছেন অ্যাডাম গিলক্রিস্ট। এই অস্ট্রেলিয়ান খেলেছেন ৩৯১টি ম্যাচ। তিনে কুমার সাঙ্গাকারা, ৪৭৫টি ম্যাচের ৩৬৯টিতেই উইকেটের পেছনে ছিলেন এই শ্রীলঙ্কান। এ ছাড়া তিন শতাধিক ম্যাচ খেলেছেন শুধু ধোনি (৩০৪টি)।