প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯২ থেকে ২০১২। নির্বাসন থেকে ফেরার পর এই ২০ বছরে ১৯৪টি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। এতগুলো ম্যাচে প্রোটিয়া দলে উইকেটকিপার ছিলেন মাত্র চারজন। ডেভিড রিচার্ডসন (৪২ টেস্ট), মার্ক বাউচার (১৪৬), থামি সোলেকিলে (৩) ও এবি ডি ভিলিয়ার্স (৩)। তবে কোনো একটি নির্দিষ্ট সময়ে সবচেয়ে কম উইকেটকিপার নিয়ে খেলার রেকর্ডটি অস্ট্রেলিয়ার। ১৯৮৮-৮৯ মৌসুমে ইয়ান হিলির (১১৯) অভিষেক হওয়ার পর থেকে ২০০৭-০৮ মৌসুমে অ্যাডাম গিলক্রিস্টের (৯৬) অবসরের দিন পর্যন্ত ২১৬ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র তিনজন দাঁড়িয়েছেন উইকেটের পেছনে। ১৯৯৪ সালে হিলির অসুস্থতার সুযোগে একটি ম্যাচ খেলেছিলেন ফিল এমেরি।