প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেটকিপার হিসেবে টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরিটি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের। আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাককালাম করেছিলেন ৫৮ বলে ১২৩ রান। শুধু তা-ই নয়, টি-টোয়েন্টিতে উইকেটকিপার হিসেবে সেরা তিনটি ইনিংসই ম্যাককালামের। পরের দুই ইনিংসের একটি ভারতের বিপক্ষে (৫৫ বলে ৯১), অন্যটিতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে (৪৬ বলে অপরাজিত ৮১)। ২০০৯ সালে নাগপুরে ভারতের বিপক্ষে ৩৭ বলে ৭৮ রান করে তালিকার চতুর্থ স্থানে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ২০১২ সালে দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগান উইকেটকিপার মোহাম্মদ শাহজাদের ৫৭ বলে ৭৭ রানের ইনিংসটি আছে পাঁচ নম্বরে। টি-টোয়েন্টিতে ম্যাককালামের সেঞ্চুরি আছে আরও একটি, ২০১০ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬। তবে ওই ম্যাচে উইকেটকিপিং করেননি ম্যাককালাম।