আর মাত্র ১৫ রান করতে পারলেই উইকেটকিপারদের সম্ভ্রান্ত সংঘে ঢুকে যেতে পারতেন ব্রেন্ডন ম্যাককালাম। টেস্টে ডাবল সেঞ্চুরি আছে যে ছয় উইকেটকিপারের, তাতে অপরাজিত ২৩২ রান (বনাম ভারত, ২০০০) নিয়ে সবার শিরোমণি হয়ে আছেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। বাকি পাঁচজন: শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (২৩০, বনাম পাকিস্তান, ২০০২), পাকিস্তানের তসলিম আরিফ (২০১*, বনাম অস্ট্রেলিয়া, ১৯৮০), পাকিস্তানের ইমতিয়াজ আহমেদ (২০৯, বনাম নিউজিল্যান্ড, ১৯৫৫), অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (২০৪*, বনাম দক্ষিণ আফ্রিকা, ২০০২) এবং শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পু (২০১*, বনাম নিউজিল্যান্ড, ১৯৮৭)। ফ্লাওয়ারের অপরাজিত ১৯৯ রানের একটা ইনিংসও আছে। সঙ্গীর অভাবে ডাবল সেঞ্চুরিটা করতে পারেননি ইংল্যান্ডের বর্তমান কোচ। হলে দুটি ডাবল সেঞ্চুরির একমাত্র দৃষ্টান্ত গড়তেন তিনি। উইকেটকিপারদের সর্বোচ্চ ইনিংসের তালিকায় নয় নম্বরে ম্যাককালামের এই ইনিংসটা।