উইকেটকে দুষলেন হরভজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কেন খোয়া যাবে ৫ উইকেট? লেগে যাবে ১৮.১ ওভার? কেনই বা ১০০ রানেই গুটিয়ে যাবে আরেক দলের ইনিংস? মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হরভজন সিংয়ের কাঠগড়ায় উইকেট। বললেন, ‘ওয়াংখেড়ের উইকেট টি-টোয়েন্টির উপযোগী নয়।’ পরশু দ্বিতীয় ম্যাচে মালিঙ্গা, হরভজন, ফ্রাঙ্কলিন, মুনাফ প্যাটেলদের তোপের মুখে মাত্র ১০০ রানেই অলআউট হয় ডেকান চার্জার্স।ফলে মুম্বাইয়ের জয়টাকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। হরভজনের মুম্বাই ৫ উইকেটে জিতেছে বটে; তবে তার আগে ঘাম ঝরাতে হয়েছে। প্রথম বলেই রিচার্ড লেভিকে ফিরিয়ে দেন ডেল স্টেইন। ৮১ রানে পৌঁছাতে শচীন টেন্ডুলকার, দিনেশ কার্তিক, রোহিত শর্মা এবং জেমস ফ্রাঙ্কলিনও ফিরে যান প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত জয় ধরা দেয় ১৯ ওভারের প্রথম বলে। হরভজনের কথা, সামনের ম্যাচগুলোয় উইকেটের বিষয়টি নিশ্চিত হয়েই নামতে হবে মাঠে। নয় ম্যাচে এটি ছিল মুম্বাইয়ের পঞ্চম জয়। ওয়েবসাইট।