প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাচোখেই বোঝা গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিংটা ভালোই করেছে বাংলাদেশ। পরিসংখ্যানও সেটা সমর্থন করে। দুই টেস্টের এই সিরিজে উইকেটপ্রতি বাংলাদেশ রান তুলেছে ৪৭.১১। বাংলাদেশের নতুন সিরিজ রেকর্ড এটা। আগের রেকর্ড থেকে এই সিরিজের গড়টা প্রায় ৮ বেশি। এ বছরই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ উইকেটপ্রতি রান তুলেছিল ৩৯.১২ করে। তিনে আছে ২০০৫ সালে জিম্বাবুয়ে সিরিজ, ঐতিহাসিক সেই সিরিজে গড়টা ছিল ৩৪.৯৪। সিরিজে উইকেটপ্রতি রানের বিশ্ব রেকর্ডেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০০৫ সালে নিজেদের দেশে ২ ম্যাচের সিরিজে ১৬২.৫০ গড়ে রান তুলেছিল ইংলিশ ব্যাটসম্যানরা।