প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ ম্যাচে ১৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি নতুন করে লিখলেন অজন্তা মেন্ডিস। পেছনে ফেললেন ডার্ক ন্যানেসকে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে পেয়েছিলেন ১৪টি উইকেট। অবশ্য মেন্ডিসের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছিলেন হল্যান্ড (২০০৯) ও অস্ট্রেলিয়ার (২০১০) হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ন্যানেস। ন্যানেসের আগে রেকর্ডটি ছিল উমর গুলের। পাকিস্তানি ফাস্ট বোলার ২০০৭ ও ২০০৯ দুবারই ১৩টি করে উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। গত আসরটিতে ছিলেন না, এবার মাত্র ৩ উইকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট উইকেটে পাঁচে নেমে গেছেন গুল (২৯টি)। এবার ৮ উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা ৩৩ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। মালিঙ্গা ও গুলের মাঝে আছেন সাঈদ আজমল (৩২), অজন্তা মেন্ডিস (৩২) ও শহীদ আফ্রিদি (৩১)।