প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল প্রায় ভুলে যেতে বসা একটি যন্ত্রণার স্বাদ নতুন করে পেলেন ডেল স্টেইন—উইকেট না পাওয়ার যন্ত্রণা। ১৩ মাস ও ১৩ ইনিংস পর তাঁকে এই যন্ত্রণা উপহার দিলেন শ্রীলঙ্কার বোলাররা। ৫০ টেস্টে ৯২ ইনিংস বোলিং করে মাত্র আটবারই উইকেটশূন্য থেকেছেন বিশ্বের এক নম্বর বোলার স্টেইন। অন্যদিকে টেস্টে সবচেয়ে বেশি ইনিংসে উইকেটশূন্য থাকার রেকর্ডটি শচীন টেন্ডুলকারের। ১৩৯ বার বোলিং করে ১০৭ বারই কোনো উইকেট পাননি। কমপক্ষে ২০০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সবার ওপরে জ্যাক ক্যালিস। ৯৩ ইনিংসে উইকেট পাননি এই অলরাউন্ডার।