উইকেটের দোষ দিয়ে কোন লাভ নেই: স্টিভ ওয়াহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৮ রানের অপ্রত্যাশিত হারটার পর বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামের পিচ নিয়ে নিজের অসন্তুষ্টির কথা খোলাখুলিই জানিয়েছেন অসি অধিনায়ক রিকি পন্টিং। উইকেটের এখনো পুরোপুরি প্রস্তুত হয় নি বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্পিভ ওয়াহ, উইকেটকে দোষারোপ করার পক্ষপাতি না। মাঠের ২২ ইয়ার্ডের ঐ জায়গাটুকুই সবকিছুর নির্ধারক এটা একেবারেই নাকচ করে দিয়েছেন ৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না, উইকেটের দোষ দিয়ে খুব বেশি লাভ হবে। উপমহাদেশের উইকেটগুলোর ধরণ বুঝতে রকেট-বিজ্ঞানী হওয়া লাগে না। এখানকার পিচগুলো কিছুটা ধীরগতির হবে আর স্পিনাররা এখান থেকে অনেত সুবিধা পাবে। এটা এমনিতেই বোঝা যায়। সুতরাং বিশ্বকাপটা যখন এখানেই খেলতে হবে, তখন সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া উচিত্।’অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটা জিতে ভারত তাদের বিশ্বকাপ জয়ের মিশনটা আরো জোরদার করেছে বলে মত দিয়েছেন ওয়াহ। আর গোটা খেলাটাতে ভারতীয় পেসারদের মাত্র নয় ওভার বল করার ব্যাপারটা অন্য অনেককেই খুব অবাক করলেও এতে খুব বেশি বিস্মিত হন নি তিনি। বলেছেন, ‘আমার ধারণা, তাদের নিশ্চয়ই একটা নির্দিষ্ট গেমপ্ল্যান আছে। আর ধোনি সেই মাফিকই তার বোলারদের ব্যবহার করেছে। ভারতীয় পেসাররা নিশ্চয়ই আসল লড়াইয়ের জন্য নেটে ভালোভাবেই অনুশীলন করছেন।’অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, ‘অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজটা হেরে গেছে, এটা ঠিক। কিন্তু টেস্ট আর ওয়ানডে দুটোকে মিলিয়ে ফেলাটা ঠিক হবে না। ওয়ানডে সিরিজটা তারা জিতেছে বিশাল ব্যবধানে। ফলে আমি মনে করি আবারও বিশ্বকাপ জেতার মতো সামর্থ্য অস্ট্রেলিয়ার আছে।’— টাইমস অব ইন্ডিয়া