প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অভিষেক হয়েছিল গত ফেব্রুয়ারিতেই।তবে গলে অন্য রকম একটা অভিষেক হয়েছে কুইন্টন ডি ককের। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ডি কক কিপিং গ্লাভস হাতে দাঁড়ালেন প্রথমবার।তাঁর অভিষেক টেস্টে কিপিং করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেই ডি ভিলিয়ার্সের চোটেই এবার কিপিং করতে হলো ডি কককে।পড়ে পাওয়া এই সুযোগেই তরুণ উইকেটকিপার গড়েছেন দারুণ এক কীর্তি। টেস্টে প্রথমবার কিপিং করতে নেমেই ৯টি ডিসমিসাল! প্রথম ইনিংসে একটি স্টাম্পিংয়ের পাশাপাশি নিয়েছিলেন তিনটি ক্যাচ, দ্বিতীয় ইনিংসে পাঁচটি ক্যাচ।কুমার সাঙ্গাকারার ক্যাচটি না ছাড়লে ১০টি ডিসমিসালই হয়ে যেত! এর আগে টেস্ট অভিষেকে আটটি করে ডিসমিসাল করতে পেরেছিলেন দুজন উইকেটকিপার।১৯৬৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রায়ান ট্যাবার, ১৯৯৯ সালে এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ক্রিস রিড।