উইকেটের পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধারণ টেস্ট অভিষেকই হলো জস বাটলারের। ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলা ইংলিশ উইকেটকিপার উইকেটের পেছনেও ছিলেন দুর্দান্ত। দুই ইনিংস মিলে ছয় ছয়টি ক্যাচ নিয়েছেন ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বাটলার। বাটলারের আগে সর্বশেষ অভিষেক টেস্টে ছয় ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হাডিন (২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে)। টেস্ট অভিষেকে ছয় ক্যাচ নিয়েছেন আরও সাত উইকেটকিপার। বিশ্ব রেকর্ডটা সাত ক্যাচের। অস্ট্রেলিয়ার ব্রায়ান ট্যাবার (১৯৬৬), ইংল্যান্ডের অ্যালান নট (১৯৬৭), শ্রীলঙ্কার চামারা দুনুসিংহে (১৯৯৫) ও ইংল্যান্ডের ক্রিস রিডের (১৯৯৯) আছে এই কীর্তি।