উইকেটের পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা টেস্ট হেরেছে ভারত। সমালোচনা হচ্ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ম্যাট প্রায়রের ক্যাচটি ধরেই যে ধোনি একটি মাইলফলক ছুঁয়েছেন সেটা দৃষ্টি এড়িয়ে গেছে অনেকেরই। বিশ্বের দশম ও প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে টেস্টে ২০০ ক্যাচ নিয়েছেন ভারতের অধিনায়ক। উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার, ৫৩২টি। ৩৭৯ ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট আছেন দুইয়ে। ৩০০ ক্যাচ নেওয়া বাকি দুজনও অস্ট্রেলিয়ান— ইয়ান হিলি (৩৬৬) ও রডনি মার্শ (৩৪৩)।