২ ক্যাচ ও ১ স্টাম্পিং। পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তিন শিকারেই টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপিংয়ের চূড়ায় উঠেছেন মহেন্দ্র সিং ধোনি। ২১ ক্যাচ ও ১১ স্টাম্পিং—মোট ৩২টি ডিসমিসাল নিয়ে ভারতের অধিনায়ক ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কামরান আকমলকে। ২০ ওভারের বিশ্বকাপে বড় আকমলের ডিসমিসাল ৩০টি (১২ ক্যাচ ও ১৮ স্টাম্প)। ২৬ ডিসমিসাল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন আছেন এরপরই। ধোনিকে হাতছানি দিচ্ছে আরও বড় অর্জন। আর একটি হলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডিসমিসাল হবে ধোনির। ৬০টি ডিসমিসাল নিয়ে আকমলের সঙ্গে রেকর্ডটা আপাতত ভাগাভাগি করছেন ধোনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডিসমিসাল
ইনিংস ক্যাচ স্টাম্পিং
৬০ কামরান আকমল (পাকিস্তান) ৫৩ ২৮ ৩২
৬০ এমএস ধোনি (ভারত) ৬৬ ৩৯ ২১
৫০ দিনেশ রামদিন (ও. ইন্ডিজ) ৫৬ ৩১ ১৯
৪৫ মুশফিকুর রহিম (বাংলাদেশ) ৫১ ২২ ২৩
৪৫ কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ৫৬ ২৫ ২০