প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালে পেয়েছিলেন ৮৯টি। কাল শেষ হওয়া বছরে আরেকটু এগিয়েছেন সাঈদ আজমল। টানা দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি, তবে ‘সেঞ্চুরি’ ছুঁতে পারেননি এবারও। ২০১২ সালে আজমলের আন্তর্জাতিক উইকেট ৯৫টি। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেটের রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের। ১৩৬টি উইকেট পেয়েছিলেন ২০০১ সালে। ২০০৬ সালে মুরালি পেয়েছিলেন ১২৮টি, রেকর্ডের দুইয়েও তাই লঙ্কান জাদুকর। অস্ট্রেলিয়ান জাদুকর অবশ্য খুব একটা পিছিয়ে নেই। ১৯৯৪ সালের ১২০ উইকেট শেন ওয়ার্নকে রেখেছে তিনে। ওয়ার্নের সঙ্গে জুটি বেঁধে যিনি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে করে তুলেছিলেন ভয়ংকর, সেই গ্লেন ম্যাকগ্রা ১১৯ উইকেট পেয়েছিলেন ১৯৯৯ সালে। ২০০৯ সালে আরেক অস্ট্রেলিয়ান মিচেল জনসন ১১৩টি। সবচেয়ে বেশি চারবার পঞ্জিকাবর্ষে উইকেটের সেঞ্চুরি করেছে মুরালি, দুবার করে ওয়ার্ন-ম্যাকগ্রা।