উইগানের দৈত্য-বধ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইগান অ্যাথলেটিকের দৈত্য-বধের গল্প লেখা চলছেই। গত ১১ এপ্রিল নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল উইগান। দৈত্য-বধের যাত্রায় উইগান পরশু হারিয়ে দিয়েছে আর্সেনালকে। উইগানের ২-১ গোলের জয়টাও আবার আর্সেনালের মাঠ এমিরেটসে গিয়ে।লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে এটা উইগানের চতুর্থ জয়। এর মধ্যে আছে লিভারপুলের বিপক্ষে জয়ও। গত ২৪ মার্চ লিভারপুলের মাঠে গিয়েই লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দৈত্য-বধপর্ব শুরু করেছিল দলটি। মাঝে হেরেছে শুধু চেলসির কাছে।জিতলেই তৃতীয় স্থানের লড়াইয়ে টটেনহাম-নিউক্যাসলের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যেতে পারত আর্সেনাল। কিন্তু শুরুতেই ৯০ সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে আর্সেনালের জয়-স্বপ্নে পানি ঢালে উইগান। ৭ মিনিটে ফ্রাঙ্কো ডি সান্তোর প্রথম গোলের পর ৮ মিনিটেই উইগানের দ্বিতীয় গোলটি করেন জর্ডি গোমেজ। টমাস ভারমিউলেনও ২১ মিনিটেই একটি গোল শোধ করে আর্সেনালকে ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু বাকি সময়ে আর গোলের দেখা পায়নি। এই জয়ে ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে উইগান ১৬ নম্বরে উঠে এলেও অবনমন-শঙ্কা কাটেনি।হারের পরও টটেনহাম-নিউক্যাসলের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আর্সেনাল। তবে টটেনহাম, নিউক্যাসল একটি করে ম্যাচ কম খেলেছে। ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৪, সমান ৩৩ ম্যাচে টটেনহাম, নিউক্যাসল দুই দলেরই পয়েন্ট সমান ৫৯। এএফপি।