উইন্ডিজ দলে দুই নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট-আঘাতে জর্জরিত দুটি বছর কাটিয়ে টেস্ট দলে ফিরলেও এখনো ওয়ানডেতে ফেরা হলো না ফিদেল এডওয়ার্ডসের। এই ফাস্ট বোলারের সঙ্গে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই দেবেন্দ্র বিশুও। ১৫ সদস্যের দলে একদম নতুন মুখ ত্রিনিদাদের দুই তরুণ জেসন নাজিমুদ্দিন মোহাম্মদ ও সুনীল নারাইন। দলে নেই ক্রিস গেইলও, তবে তাঁর দলে না থাকাটা এখন আর তেমন কোনো খবর নয়। বরং দলে ফিরলে সেটাই হতো বড় খবর। ফেরা হয়নি ডোয়াইন ব্রাভো ও রামনরেশ সারওয়ানেরও।গত মাসের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে দারুণ খেলার পুরস্কার পেলেন জেসন। ২৫ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বোচ্চ রান করে পেয়েছেন রিচি রিচার্ডসন ট্রফি, হয়েছেন টুর্নামেন্টের সেরা। অপ্রথাগত অ্যাকশনের অফ স্পিনার নারাইন নজর কেড়েছিলেন গত চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটে দারুণ কিপটে বোলিং করে। ছয় ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন ওভারপ্রতি মাত্র ৪.৩৭ রান দিয়ে। এরপর ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টেও সর্বোচ্চ উইকেট নিয়ে পেয়েছেন কার্টলি অ্যামব্রোস ট্রফি। ওয়েবসাইট।পোলার্ড-রাসেল-মার্টিনের মতো ওয়ানডে স্পেশালিস্টরা যথারীতি আছেন দলে। পাঁচ ম্যাচের সিরিজ শুরু ২৯ নভেম্বর, কটকে।