উইন্ডিজ দলে নেই পোলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কাটিয়ে ক্রিস গেইল ফিরেছেন চলমান আয়ারল্যান্ড সিরিজের দলেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে গেইলকে পাওয়া নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শঙ্কার মেঘ তাই কেটে গিয়েছিল আগেই। তবে আরেক বিগ হিটার কাইরন পোলার্ডকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন, সেটি পুরোপুরি সেরে না ওঠায় পোলার্ডের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। পোলার্ড না থাকলেও মুকুট ধরে রাখার মিশনে শক্তিশালী দলই দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আয়ারল্যান্ড সফরের দলের ১৩ জনের সঙ্গে যোগ হয়ে বাংলাদেশে আসছেন জনসন চার্লস ও পেসার শেলডন কটরেল। গত বছর ভারতের বিপক্ষে টেস্টে অভিষিক্ত কটরেলের সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। ওয়েবসাইট।
ওয়েস্ট ইন্ডিজ দল
ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনীল নারাইন, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিসমার সান্টোকি, লেন্ডল সিমন্স ও ডোয়াইন স্মিথ।