উইন্ডিজ দলে ফিরছেন গেইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ঝামেলাটা বেধেছিল আইপিএলে আসার সূত্রেই। সেই আইপিএলই হয়তো জাতীয় দলে ফেরাচ্ছে ক্রিস গেইলকে। আইপিএল মাতানোর পর গেইলের উইন্ডিজ দলে ফেরাটা এখন মনে হচ্ছে স্রেফ সময়ের ব্যাপার। বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলাইরের কথায়ই এই ইঙ্গিত মিলছে। আইপিএলে ১২ ম্যাচে ৬০৭ রান করেছেন গেইল। পরশু আসল সময়টাতেই হয়েছেন ব্যর্থ। ফাইনালে চেন্নাই সুপার কিংসের ২০৫ রানের পাহাড় টপকাতে প্রয়োজন ছিল গেইলের আরেকটি অতিমানবীয় ইনিংস। কিন্তু আউট হয়েছেন প্রথম ওভারেই। ম্যাচও কার্যত শেষ হয়ে যায় সেখানেই। টানা দ্বিতীয় শিরোপার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিটাও টানা দ্বিতীয়বার জিতেছে চেন্নাই। সর্বোচ্চ রানের ‘অরেঞ্জ ক্যাপ’ গেইলের, সর্বোচ্চ উইকেটের ‘পারপল ক্যাপ’ মালিঙ্গার। সর্বোচ্চ ক্যাচের পুরস্কার পেয়েছেন পোলার্ড, চেন্নাইয়ের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংসটির জন্য সেরা ব্যক্তিগত পারফরম্যান্স ভলথাটির, সেরা উদীয়মান ইকবাল আবদুল্লাহ। ওয়েবসাইট।