উইন্ডিজ সফরে ভালো ফলাফল চান দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের শেষ সাফল্যটা এসেছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে। ২০০৬ সালে উইন্ডিজের মাটিতে প্রায় ৩৫ বছর পর কোনো টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এবার আবারও ভারতীয় ক্রিকেট দলকে সে রকম সাফল্যমণ্ডিত অবস্থাতেই দেখতে চান দ্রাবিড়।গতকাল ভারতের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলেছেন, ‘আমরা শেষবার ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছিলাম। কিন্তু এবার আমি আরও ভালো ফলাফল আশা করছি। ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের পুরো শক্তির দল নিয়ে খেলে, তাহলে তাদের হারানোটা খুবই কঠিন একটা কাজ। কিন্তু সেই লড়াইটাও বেশ উপভোগ্য হওয়ার কথা।’অজিত ওয়াডেকারের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনো টেস্ট সিরিজ জিতেছিলেন দ্রাবিড়। ২০০৬ সালে চার ম্যাচের সেই উত্তেজনাপূর্ণ সিরিজে ১-০ তে জয় পেয়েছিল ভারত।—টাইমস অব ইন্ডিয়া