উইন্ডিজ সিরিজের অনূর্ধ্ব-১৯ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের যুব ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। সিরিজের জন্য কাল ঘোষিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক মেহেদী হাসান (মিরাজ), সহ-অধিনায়ক জসিম উদ্দিন। ১৪ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই থাকা ছয়জনকেও আজ বিকেল ৫টায় সাহারা-বিসিবি একাডেমি ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে।
এই সিরিজে খেলতে আগামী ২ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদী হাসান (অধিনায়ক), জসিম উদ্দিন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, নিহাদ-উজ-জামান, জুবায়ের হোসেন ও রাহাতুল ফেরদৌস। স্ট্যান্ডবাই: জাকির হাসান, সিফাত ইসলাম, নাহিদ হাসান, প্রসেনজিৎ দাস, মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ সুমন।