উইন্ডিজ সিরিজের স্পনসর ওয়ালটন-মার্সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টাইটেল স্পনসর হয়েছে আরবি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালটন ও মার্সেল। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের স্পনসর মার্সেল, টেস্ট ও ওয়ানডে সিরিজের ওয়ালটন।সিরিজের টাইটেল স্বত্বসহ অন্যান্য স্পনসরশিপ বাবদ বিসিবি পাচ্ছে ১ লাখ ৯৫ হাজার ডলার। এর মধ্যে প্রাইজমানি থাকবে ৫৯ হাজার ডলার। তবে টাকার মোট অঙ্কটা দরপত্রের ন্যূনতম দরের চেয়ে ৭০ হাজার ডলার কম। ন্যূনতম দর ছিল ২ লাখ ৬৫ হাজার ডলার।কাল শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং কমিটির সদস্য জুলফিকার আহমেদ, মহাব্যবস্থাপক নিজামউদ্দিন চৌধুরী, আরবি গ্রুপের দুই পরিচালক মিজানুর রহমান ও হুমায়ুন কবির এবং রিজ ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক।আরবি গ্রুপ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টাইটেল স্পনসরশিপ কিনেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রিজ ইভেন্টসের মাধ্যমেই। ওয়েস্ট ইন্ডিজ ও ডিসেম্বরে অনুষ্ঠেয় পাকিস্তান সিরিজের স্পনসর স্বত্ব মিলিয়ে রিজ ইভেন্টস বিসিবিকে মোট দেবে ৪ লাখ ৮৫ হাজার ডলার। বিসিবি দরপত্রে দুই সিরিজের জন্য ন্যূনতম দর চেয়েছিল ৫ লাখ ৪০ হাজার ডলার।