উইন্ডিজ সেই পুরোনো পথেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দিনের জন্য মনে হয়েছিল যেন ভিন্ন এক দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রমাণ করল সেটা ছিল বিভ্রান্তি, প্রথম দিনের অর্জন বিসর্জন দিল দ্বিতীয় দিনেই। অনুসরণ করল আগের দুই টেস্টের চিত্রনাট্য। আবারও অস্ট্রেলিয়ার লেজের ঝাপটায় দিশেহারা ক্যারিবীয়রা, নিজেরা ব্যাটিংয়ে নেমে আবারও পথহারা। আরও একবার ভদ্রস্থ একটা রানের জন্য তাকিয়ে শিবনারায়ণ চন্দরপলের দিকে।প্রথম দিনে ফসকে যাওয়া লাগাম দ্বিতীয় দিনে শক্ত করে ধরেছে অস্ট্রেলিয়া, প্রথমে ম্যাথু ওয়েড ও পরে বোলারদের সৌজন্যে। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে প্রথম সেঞ্চুরি করেছেন ওয়েড, অসাধারণ এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন শক্ত ভিত্তি। এরপর অস্ট্রেলিয়ান স্পিন-পেসের যুগলবন্দীতে একসময় ফলোঅনের হুমকিতে ছিল ওয়েস্ট ইন্ডিজ, অষ্টম উইকেট পড়েছিল ১২০ রানে। ফলোঅন এড়াতে তখনো চাই ৯ রান। তবে চিরবিশ্বস্ত চন্দরপল শুধু দলকে বিব্রত হতে দেননি, রবি রামপলকে নিয়ে ৪৫ রানের অবিচ্ছিন্ন নবম উইকেটজুটিতে দিন শেষ করেছেন কিছুটা স্বস্তিতে।ইনিংসের তৃতীয় ওভারেই ক্রেইগ ব্রাফেটকে হারিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের। নির্বাচকদের আস্থার জবাব মোটেও দিতে পারছেন না ১৯ বছর বয়সী ওপেনার, নবম টেস্টে এটি তাঁর ষষ্ঠ ০! শুরুর সেই ধাক্কা অবশ্য অনেকটাই সামলে উঠেছিলেন দুই তরুণ বারাথ ও পাওয়েল। দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন দুজন। নাথান লায়নের বাড়তি বাউন্সে বারাথের আউটে মড়কের শুরু। ৫৮ রানের মধ্যে উইন্ডিজ হারিয়েছে ৭ উইকেট। শিলিংফোর্ডের মতো লম্বা না হলেও উইকেট থেকে যথেষ্ট বাউন্স পেয়েছেন লায়ন, বাড়তি বাউন্সে পরে ফিরিয়েছেন কার্লটন বাফকে। লায়নের একটু নিচু হওয়া এক বল অলস ভঙ্গিতে ব্যাট করতে গিয়ে আবার প্লেড অন হয়েছেন পাওয়েল।খণ্ডকালীন লেগ স্পিনে এদিনও গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছেন ওয়ার্নার। প্রথম ওভারেই ওয়ার্নারকে দুটো চার মারার পর ব্যাট-প্যাড ক্যাচ হয়েছেন ড্যারেন ব্রাভো। পেসাররাও নিজেদের কাজটা করেছেন ঠিকঠাক। ডমিনিকান দর্শকদের হতাশ করে শিলিংফোর্ডকে প্রথম বলেই বোল্ড করেছেন মিচেল স্টার্ক।ডমিনিকার ঘরের ছেলে অবশ্য নিজের মূল কাজে সফল দারুণভাবেই। প্রথম ডমিনিকান হিসেবে ঘরের মাঠে টেস্ট খেলার ইতিহাস গড়ার ম্যাচে শিলিংফোর্ড ক্যারিয়ার-সেরা বোলিংয়ে নিয়েছেন ৬ উইকেট। তবু পুরো তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারেননি ওই ওয়েডের কারণে। ১৬৯ রানে ৭ উইকেট হারানো দলকে ওয়েড ৩২৮ পর্যন্ত নিয়ে গেছেন লোয়ার অর্ডারদের নিয়ে। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে গড়েছেন ৫৭ রানের জুটি। নবম উইকেটে বেন হিলফেনহসের সঙ্গে ১০২! পরিস্থিতির সঙ্গে মানিয়ে প্রথম ফিফটি ছুঁয়েছিলেন ১১০ বলে, সহজাত ব্যাটিংয়ে পরের ফিফটি ৩৩ বলে! শেষ পর্যন্ত দুই দলের মাঝে পার্থক্য গড়ে দেবে হয়তো এই ইনিংসটাই! ওয়েবসাইট।সর্বশেষলোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ভালোই লড়েছেন চন্দরপল। নবম উইকেটে ৬৬ রানের জুটি গড়েছেন রামপলের (৩১) সঙ্গে। শেষ জুটিতে রোচের (৯) সঙ্গে ৩২। চন্দরপলকে (৬৮) আউট করেই ইনিংসের ইতি টেনেছেন স্টার্ক। ২১৮ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। চা বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করেছে ২ উইকেটে ৯৪ রান।