উইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনের বছর দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। আইপিএল পূর্ণাঙ্গ ওই সফর হতে দিচ্ছে না। তার জায়গায় ভারতসহ একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। ম্যাচগুলো হবে জ্যামাইকা ও ত্রিনিদাদে। তবে টেস্টগুলো পরে কোনো এক সময়ে হওয়ার কথা রয়েছে। সেটার সূচি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।আগামী বছরই জিম্বাবুয়ে ও পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজে। আর সবকিছু ঠিক থাকলে এক বছরে এই প্রথম চারটি আলাদা দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। ওয়েবসাইট।