উইন্ডিজের ওয়ানডে দলে কেমার রোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিং শক্তি আরও বাড়ছে ওয়েস্ট ইন্ডিজের। ফিটনেস টেস্টে উতরেছেন চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করা কেমার রোচ। আর এই ফাস্ট বোলারকে নিয়েই কাল ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। মিরপুরে জোড়া সেঞ্চুরি করা কাইরান পাওয়েল ও বাঁহাতি স্পিনার ভিরাসামি পেরমলও জায়গা পেয়েছেন দলে। টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাচ্ছেন চন্দরপলসহ ছয়জন। ৩০ নভেম্বর খুলনায় শুরু হচ্ছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়েবসাইট। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), কাইরান পোলার্ড (সহ-অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, সুনীল নারাইন, ভিরাসামি পেরমল, কাইরান পাওয়েল, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও ডেভন টমাস।