উইন্ডিজের নারী ক্রিকেটার নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল এখন বাংলাদেশে। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য লড়ছে দলটি। আর কালই খবর এল তাদের এক ক্রিকেটার ট্রেমেইন স্মার্ট ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। তাঁকে পাঁচ মাসের জন্য নিষিদ্ধও করেছে আইসিসি। না, এই ক্রিকেটার বাংলাদেশে আসেননি। স্মার্ট পজিটিভ হয়েছেন মাস দুয়েক আগে হওয়া এক পরীক্ষায়। গত সেপ্টেম্বরের ১১ তারিখে পাকিস্তানের সঙ্গে একটি টি-টোয়েন্টি ম্যাচের পর পরীক্ষা করা হয় তাঁর মূত্রনমুনা।বিশ্ব ডোপ নিয়ন্ত্রক সংস্থা ওয়াডার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করে স্মার্টের মূত্রে নিষিদ্ধ ফুরোসেমাইডের অস্তিত্ব পাওয়া যায়। অবশ্য স্মার্টের দাবি, পারফরম্যান্স ভালো করার জন্য নয় ফুলে ওঠা হাঁটুর চিকিৎসার জন্যই ওষুধ হিসেবে ফুরোসেমাইড নিয়েছিলেন। তবে ভুল স্বীকার করায় তাঁর শাস্তিটা হয়েছেও কম। এএফপি।