প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের পতন কতটা হয়েছে, সেটা বোঝার জন্য ইংল্যান্ডের বিপক্ষে তাদের রেকর্ডে চোখ বোলালেই হয়। এখন ইংল্যান্ড হেসেখেলেই হারায় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ২০০০ সালের আগের গল্পটা ছিল পুরোপুরিই অন্য রকম। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে মাত্র একটি টেস্ট হেরেছিল ক্যারিবীয়রা, জিতেছিল ২৩টি। ১৯৮৪ ও ১৯৮৫-৮৬ টানা দুটি সিরিজে ৫-০ ধবলধোলাই হয়েছিল ইংল্যান্ড। ১৯৮৮ সালের সিরিজটা হারে ৪-০-তে। ১৯৯০ সালে কিংস্টনে ১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতেছিল ইংল্যান্ড। ২০০০ সালে সিরিজ জেতে ৩১ বছর পর। সেই সিরিজ থেকে ধরলে সর্বশেষ ২৪ টেস্টের ১৫টিতেই জিতেছে ইংল্যান্ড, হেরেছে মাত্র দুটি।