উইন্ডিজের প্রাথমিক দলে ৫টি নতুন মুখ
ব্রায়ান লারার একটি রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাচ্ছেন শিবনারায়ণ চন্দরপল। ৩৪ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি লারার। আগের চারটি আসরে ২৬ ম্যাচ খেলা চন্দরপলকে অবশ্য এই রেকর্ড ভাঙতে হলে উঠতে হবে ফাইনাল পর্যন্ত! সেটা হবে কি না পরের ব্যাপার। আপাতত বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত ৩০ জনের দলে থেকে এই আলোচনা তো তুলে দিলেন এই বাঁহাতি। দলে জায়গা হয়নি চোট থেকে ফেরার লড়াইয়ে থাকা দুই পেসার ফিডেল এডওয়ার্ডস ও জেরম টেলরের। নতুন মুখ ৫টি—লেগ স্পিনার দেবেন্দ্র বিশু ও অ্যান্থনি মার্টিন, ফাস্ট বোলার জ্যাসন হোল্ডার, ব্যাটসম্যান জোনাথন কার্টার ও কির্ক এডওয়ার্ডস। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক বিশ্বকাপ দল: স্যামি, গেইল, চন্দরপল, বাকের, বারাথ, বাফ জুনিয়র, বেন, বার্নার্ড জুনিয়র, বেস্ট, বিশু, কার্টার, এডওয়ার্ড, রায়ান হাইন্ডস, হোল্ডার, মার্টিন, মিলার, পাসকেল, পোলার্ড, কাইরন পাওয়েল, রামদিন, রামপল, রোচ, রাসেল, সারওয়ান, শেন শিলিংফোর্ড, স্মিথ, টং, টমাস, ডোয়াইন ও ড্যারেন ব্রাভো।