উইন্ডিজের বাজে সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। এ জন্য তাদের সামনে লক্ষ্য ছিল ২৮২ রান। কিন্তু স্বাগতিকদের সূচনাটা হলো বেশ বাজেভাবে। এই প্রতিবেদন লেখার সময় ৫ রান তুলতেই নেই ২ উইকেট। খেলা হয়েছে মাত্র ২.১ ওভার। এর আগে অস্ট্রেলিয়া করেছিল ৯ উইকেটে ২৮১ রান। ১৯.৫ ওভারে শেন ওয়াটসন (৬৬) ও ডেভিড ওয়ার্নারের (৬৯) উদ্বোধনী জুটিতে ১১৮ রান আসার পর এই রানকে কমই বলতে হবে। ৬১ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার আন্দ্রে রাসেল। ওয়েবসাইট।