উইন্ডিজের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টস জিতেছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের সাফল্য বলতে শুধু এটাই। এরপর যা যা করার তাঁর সবটাই করেছে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজ। গেইল ছিলেন না, ড্যারেন স্যামির অনুপস্থিতিতে অধিনায়ক ডোয়াইন ব্রাভো। এই দলটাই প্রথমে ব্যাটিং পেয়ে চড়েছে রানের পাহাড়ে (৩৩৭/৪)। এরপর ৩৪ রানেই ৪ উইকেট তুলে নিয়ে বোলাররা জিম্বাবুয়েকে বাধ্য করেছে প্রস্তর যুগের ব্যাটিং করতে। পুরো ৫০ ওভার ব্যাটিং করে জিম্বাবুইয়ানরা করেছে ৯ উইকেটে ১৮১ রান। ফলাফল ১৫৬ রানের বিশাল হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে রানের হিসেবে যেটি জিম্বাবুয়ের সবচেয়ে বড় পরাজয়।পুরো ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত ছিল ওয়েস্ট ইনিংসের শেষ ওভার। প্রথম ওয়ানডে সেঞ্চুরি থেকে ৮ রানের দূরত্বে দাঁড়িয়ে ছিলেন ড্যারেন ব্রাভো। কাইল জারভিসের প্রথম দুই বলে ৩ রান নিলেন ব্রাভো। পঞ্চম বলে স্ট্রাইক পেয়েই বাউন্ডারি। শেষ বলে এক রান নিয়েই সেঞ্চুরি পুরো করলেন। এর আগে সেঞ্চুরি করেছেন ওপেনার জনসন চার্লসও (১৩০)। টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে কাইরান পাওয়েলের সঙ্গে উদ্বোধনী জুটিতে চার্লস করেছেন ১৬৮ রান। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩৭/৪ (চার্লস ১৩০, পাওয়েল ৭৯, ড্যারেন ব্রাভো ১০০*, রাসেল ৪, ডোয়াইন ব্রাভো ৯, সারওয়ান ৭*; জারভিস ১/৬৫, উতসেয়া ০/৬০, পোফু ২/৮৩, চিবাবা ০/১৯, মুশাঙ্গুয়ে ১/৫৬, মাসাকাদজা ০/৩৫, ওয়ালার ০/১৫)। জিম্বাবুয়ে: ৫০ ওভারে ১৮১/৯ (সিবান্দা ১২, চিবাবা ৬, মাসাকাদজা ৪, টেলর ৮, আরভিন ৪১, ওয়ালার ৫১, চাকাভা ৪, উতসেয়া ১৮*, জারভিস ১, মুশাঙ্গুয়ে ১৪, পোফু ০*; রোচ ১/১৫, বেস্ট ১/৩৮, নারাইন ৩/২৮, দেওনারায়ণ ০/৩৭, ডোয়াইন ব্রাভো ২/৩০, রাসেল ২/২৪)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৫৬ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: জনসন চার্লস।